নোয়াখালীর কবিরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান
পবিত্র মাহে রমজানের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।শুক্রবার (৭ মার্চ) বাদ আসর কবিরহাট উপজেলার তেঁতুলতলা এলাকার শিরীন গার্ডেনের সহিদ হলে এই ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম মিলনের ও জামায়াতের সেক্রেটারী মাওলানা ইয়াছিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো: ইসমাইল হোসেন মানিক, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপি আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপি সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, উপজেলা জামায়াতের সাবেক আমির মোঃ ইলিয়াস প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমজানে আমরা সবাই মুসলিম, কোন ভেদাভেদ নাই। কোন দল নয়, কোন শ্রেণী ভাগাভাগি নয়, সকল মানুষকে নিয়ে একত্রিত হয়ে ইফতার করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য, তাই ইউনিয়ন থেকে সকল শ্রেনীপেশার মানুষ থেকে বিশেষ লোকদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা। এতে করে একে অপরের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা বাড়ায়। সব মিলিয়ে আমাদের পরিচয় হচ্ছে সবাই মুসলিম। যদিও দুনিয়ায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে আমরা আছি কিন্তু মূলত আমরা সবাই একদল, সেটি হলো ইসলাম ধর্ম। ভবিষ্যতেও এই ভাবে এক সাথে মিলেমিশে থাকবেন বলেও মন্তব্য করেন বক্তারা।
পরিশেষে মুসলিম ও মানব জাতির কল্যানে এবং দেশের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ইফতারির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Aminur / Aminur
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু