আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি
বগুড়ার আদমদীঘি উপজেলার কড়ই সাহানাপাড়ায় সহোদর দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত জেরে বড় ভাইয়ের বাড়ির সামনে খলিয়ানে বাশেঁর খুঁটি দিয়ে বেড়া দেয়ায় পরিবারটি প্রায় অবরুদ্ধ হওয়ায় চলাচলের মারাত্মক বিঘ্ন হচ্ছ্ েবলে ভোক্তভুগি এনামুল ইসলাম জানান।
জানাযায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির কড়ই সাহানাপাড়ার গ্রামের মৃত রফি সাহানার ছেলে এনামুল ইসলাম ও তার ছোট ভাই রেজাউল ইসলামের মধ্যে পৈত্রিক সম্পত্তির নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে এনামুল ইসলামের বাড়ির সামনে প্রায় তিন মাস আগে খলিয়ানে বাশেঁর খুঁটি দিয়ে বেড়া দিয়ে তাদের চলাচলের রাস্তা প্রায় বন্ধ করে রেখেছেন তারই প্রতিপক্ষ ছোট ভাই রেজাউল ইসলাম। ফলে এনামুল ইসলামের পরিবারের বাড়ি থেকে বের হতে নানা বিঘ্ন বা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ নিয়ে গ্রামে কয়েক দফায় সালিশ-বৈঠক বসলেও কোন সুরাহা হয়নি। এদিকে চলাচলের রাস্তায় বাশেঁর খুঁটির বেড়া দিয়ে রাখায় পরিবারটি প্রায় অবরুদ্ধ অবস্থায় চলাচল করতে বাধ্য ও মারাত্মক বিঘ্ন হচ্ছে।
ভুক্তভুগী এনামুল ইসলাম জানায়, তার মরহুম বাবার পৈত্রিক সম্পত্তি ভাগ-বাটোয়ারা না করেই জোরপূর্বক তার বাড়ির সামনে খলিয়ানে বাশেঁর খুঁটি দিয়ে বেড়া দিয়ে আমাকে অবরুদ্ধ করে রেখেছেন। এতে হাট-বাজার,কাজকর্মের চলাচলে বিঘ্ন হচ্ছে। প্রতিপক্ষ তার ভাই রেজাউল ইসলাম বলেন. বাবার পৈত্রিক সম্পত্তির ভাগের চাইতে বেশি বিক্রি করেন বড় ভাই এনামুল ইসলাম। এ কারনে আমার অংশে ওই খলিয়ানে বাশেঁর খুঁটি দিয়ে বেড়া দিয়ে রেখেছি।
এমএসএম / এমএসএম
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে
পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
এইচএসসিতে কুড়িগ্রামের ৯ প্রতিষ্ঠানে শূন্য পাস: জেলায় সামগ্রিক পাসের হার ৪০.৭২ শতাংশ
টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনি
আজ মনপুরায় যুব সমাবেশে আসছেন এমপি নুরুল ইসলাম নয়ন