নড়াইলে সিনজেনটার পরিবেশক হিসেবে সুফিয়া এন্টারপ্রাইজের যাত্রা শুরু
নড়াইলের স্থানীয় কৃষকদের হাতের নাগালে মানসম্মত কৃষি উপকরণ ও বালাইনাশক পৌঁছে দিতে বিশ্বের শীর্ষস্থানীয় বালাইনাশক কোম্পানি সিনজেনটার পরিবেশক হিসেবে যাত্রা শুরু করেছে মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকার আশ্রম রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব শোরুমে এক দোয়া মাহফিলের মধ্য দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও সিনজেনটার পরিবেশক তরুণ উদ্যোক্তা মো. মঞ্জুরুল মৃধা, সিনজেনটা কোম্পানির খুলনা অঞ্চলের দায়িত্বশীল প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে পরিবেশক মো. মঞ্জুরুল মৃধা বলেন, মানসম্মত কৃষি উৎপাদনের ক্ষেত্রে সিনজেনটা কৃষকদের কাছে একটি আস্থার নাম। বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে এর ব্যাপক সুনাম ও চাহিদা রয়েছে। নড়াইলের কৃষকেরা যেন কোনো ভোগান্তি ছাড়াই ন্যায্য মূল্যে এবং সহজে আসল পণ্য সংগ্রহ করতে পারেন, সেই লক্ষ্যেই এ পরিবেশক কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান বাজারে নকল ও ভেজাল বালাইনাশকের ছড়াছড়ি থাকায় কৃষকেরা প্রায়ই আর্থিক ক্ষতির সম্মুখীন হন এবং ফসলের মারাত্মক ক্ষতি হয়। তাই ফসল রক্ষা ও কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে নকল পণ্য পরিহার করে সিনজেনটার আসল বালাইনাশক সংগ্রহ এবং ফসল সুরক্ষাসংক্রান্ত যেকোনো সঠিক পরামর্শের জন্য আশ্রম রোডস্থ মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজে যোগাযোগের আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে
পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
এইচএসসিতে কুড়িগ্রামের ৯ প্রতিষ্ঠানে শূন্য পাস: জেলায় সামগ্রিক পাসের হার ৪০.৭২ শতাংশ
টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনি