টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনি
পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রত্যয়ে টঙ্গী স্টেশন রোড এলাকায় স্বেচ্ছাসেবকদের নিয়ে রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী সরকার শাহনুর ইসলাম রনি।
সম্প্রতি টঙ্গী স্টেশন রোডের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। জনদুর্ভোগ লাঘব, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্নতার বিষয়ে নাগরিক সচেতনতা বাড়াতে তিনি এ উদ্যোগ গ্রহণ করেন। অভিযানের অংশ হিসেবে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে সরকার শাহনুর ইসলাম রনি নিজেই রাস্তার আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেন। পাশাপাশি নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন ব্যবহারে সবাইকে উৎসাহিত করেন।
এ বিষয়ে সরকার শাহনুর ইসলাম রনি বলেন, একটি সুন্দর ও স্বাস্থ্যকর সমাজ গঠনে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। রাস্তাঘাট পরিষ্কার রাখা শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের দায়িত্ব নয়, নাগরিক হিসেবেও আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। এলাকার তরুণদের সঙ্গে নিয়ে আমরা এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহীন ইসলাম, মফিজুল ইসলাম ও মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা। সরকার শাহনুর ইসলাম রনির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তাঁদের মতে, ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হলে একদিকে যেমন এলাকার পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, অন্যদিকে তরুণ সমাজও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত হবে।
এমএসএম / এমএসএম
চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে
পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড