যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী
আজ মনপুরায় যুব সমাবেশে আসছেন এমপি নুরুল ইসলাম নয়ন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) ভোলার মনপুরায় আসছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টায় চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে স্পিডবোটযোগে তিনি মনপুরার হাজিরহাট ঘাটের উদ্দেশে রওনা হবেন। এরপর বিকেল ৩টায় মনপুরার হাজিরহাট বাজারে আয়োজিত বিশাল যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। সমাবেশ শেষে তিনি উপজেলা ডাকবাংলোয় রাত্রিযাপন করবেন বলে দলীয় সফরসূচিতে নিশ্চিত করা হয়েছে।
এদিকে স্থানীয় সংসদ সদস্যের আগমন ও যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এ সমাবেশকে কেন্দ্র করে মনপুরা উপজেলা যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে হাজিরহাট বাজার ও আশপাশের এলাকায় তোরণ নির্মাণসহ জোর প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সমাবেশটি জনসমুদ্রে রূপ নেবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় যুবদল নেতারা।
এমএসএম / এমএসএম
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে
পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
এইচএসসিতে কুড়িগ্রামের ৯ প্রতিষ্ঠানে শূন্য পাস: জেলায় সামগ্রিক পাসের হার ৪০.৭২ শতাংশ
টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনি
আজ মনপুরায় যুব সমাবেশে আসছেন এমপি নুরুল ইসলাম নয়ন