মান্দায় রফিকুল হত্যা মামলা নিয়ে পুলিশের তেলেসমাতি
নওগাঁর মান্দায় রফিকুল হত্যার ঘটনায় আসামীর জবানবন্দি স্পষ্ট হলেও থানায় অজ্ঞাতনামা মামলা দায়ের করা হয়েছে। এদিকে মামলার বাদী (নিহতের ছেলে) সাকিব হোসেন নিজেও জানে না কার নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, মামলার সব বিষয়ে এলাকার সম্পর্কে চাচা মান্নান ও পুলিশ জানেন। আমি শুধু এজহারে স্বাক্ষর করেছি। গত বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলায় প্রসাদপুর ক্বওমী মাদ্রাসা চত্বরে কয়েকজন শিক্ষকের মারপিটে চোর সন্দেহ ব্যক্তি মারা যান।
নিহত যুবকের নাম রফিকুল ইসলাম (২৫)। তিনি মান্দা সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিহত রফিকুল ইসলামের হাত বাঁধা মরদেহ মাদ্রাসা চত্বর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠান।
এদিকে হত্যাকারীদেরকে বাঁচাতে ও ঘটনাকে ধামাচাপা দিতে মামলার বাদীর অজান্তে অজ্ঞাত মামলা দায়ের করেছে পুলিশ।
লাশ উদ্ধার সময় মান্দা সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওনের কাছে জনসম্মুখে হত্যাকারী সাব্বির হোসেনের জবানবন্দি স্পষ্ট হওয়ার পরও কোন অদৃশ্য কারণে অজ্ঞাতনামা আসামী করে মামলা করা হয়েছে। এনিয়ে এলাকাতে ঘোরপাক খাচ্ছে নানা প্রশ্ন।
মামলার এজাহারে কি লেখা আছে তা স্পষ্ট ভাবে জানেনা নিহতের ছেলে সাকিব। একমাত্র অভিভাবক বাবাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। পুলিশের এমন কান্ডে এলাকা জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। হত্যার দিন সন্ধ্যাবেলা থেকে মাদ্রাসা বন্ধ করে পালিয়েছে পরিচালক মাওলানা মাসুদুর রহমানসহ অন্য শিক্ষকরা।
স্থানীয় মুসল্লি ও প্রসাদপুর বাজার বণিক সমিতির সভাপতি আকতারুজ্জামান বলেন, ঘটনার পর থেকেই মাদ্রাসা বন্ধ রয়েছে। মাদ্রাসার বাউন্ডারীর ভিতরে মসজিদ থাকায় জুম্,তারাবি ও ওয়াক্তিয়া নামাজ আদায়ে বিলম্বনার শিকার হচ্ছে মুসল্লিরা।
নিহতের প্রতিবেশী আবুল কালাম আজাদ বলেন,মানুষ অপরাধ করতে পারে কিন্তু মানুষকে হত্যা করা ঠিক হয়নি।এটা দেশের আইনেও নাই, ইসলামেও নাই।
এব্যাপারে নিহতের ছেলে ও মামলা বাদী সাকিব হোসেন আরো বলেন,আমি স্ত্রীর করা মামলায় কারাগারে ছিলাম।বাবার মৃত্যুর দিন সন্ধ্যায় জামিনে বের হয়ে আসি। আমি এসে শুধু বাবাকে মাটি দিতে পেরেছি।মামলার বিষয়ে কোনকিছু জানিনা। আমার কাছ থেকে পুলিশ এজাহারে স্বাক্ষর করে নিয়েছে।
এসময় কান্নাজড়িত কন্ঠে হত্যাকারীদের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা বলেন,হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে মামলা করা হয়েছে। পুলিশের কাছে হত্যাকারীদের স্পষ্ট জবানবন্দি দেওয়ার পর কিভাবে অজ্ঞাতনামা আসামী করে মামলা হয়েছে,এমন প্রশ্নে তিনি বাদীর সাথে কথা বলার পরামর্শ দেন। লাশ উদ্ধারের দিন কমপ্লিট মার্ডার বলে জবানবন্দি দিলেও মামলা ক্ষেত্রে বিপরীত।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত