রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা এলাকার প্রতাব আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল হান্নান (৬২) ওই এলাকার মৃত বরকত উল্লাহ মাস্টারের ছেলে। তিনি পরিবার নিয়ে প্রতাব আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে আব্দুল হান্নানের সঙ্গে তাঁর স্ত্রী আফসানা বেগমের পারিবারিক কলহ চলছিল। আর্থিক অনটনের কারণে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে প্রতিবেশীরা জানান।
শনিবার বিকেলে তাঁদের ঘর থেকে হঠাৎ চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে যান। পরে ঘরের ভেতরে আব্দুল হান্নানকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে রায়গঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানায়, মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
Aminur / Aminur
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার