ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

কুতুবদিয়ার দুই প্রধান বাজার চলতি সনে ৯৯ লাখ টাকায় ইজারা


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৭-৩-২০২৬ বিকাল ৫:৪৬

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার প্রধান দুই বাজার বড়ঘোপ ও ধুরুং বাজার এক বছরের জন্য মোট ৯৯ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে বড়ঘোপ বাজার ৪৭ লাখ টাকা এবং ধুরুং বাজার ৫২ লাখ টাকায় ইজারা হয়। বড়ঘোপ বাজারের ইজারা মূল্য সহনীয় মনে হলেও ধুরুং বাজারের উচ্চ ইজারা মূল্য নিয়ে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শুক্রবার বিকাল আড়াইটায় কুতুবদিয়া উপজেলা পরিষদের হলরুমে বাজার দুটির টেন্ডার বাক্স খোলা হয়।দায়িত্ব প্রাপ্ত পেকুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) টেন্ডার কার্যক্রম সম্পন্ন করেন।

জানা যায়, বড়ঘোপ বাজারের ইজারা পেয়েছেন ওয়াহিদুল আলম এবং ধুরুং বাজারের ইজারা পেয়েছেন মো. রিপন।

তথ্য অনুযায়ী, গত বছর বড়ঘোপ বাজারের ইজারা মূল্য ছিল ৪৪ লাখ টাকা এবং ধুরুং বাজারের ইজারা মূল্য ছিল ৩১ লাখ টাকা। সে হিসাবে এ বছর ধুরুং বাজারের ইজারা মূল্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

এ বিষয়ে ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, “এত টাকা কোথা থেকে আসবে তা নিয়ে আমাদের চিন্তা রয়েছে। প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, ডাকের সাথে সাথে যেন টোলের হার নির্ধারণ করে দেওয়া হয়। বিধি মোতাবেক টোল আদায় করতে হবে।”

টেন্ডার প্রক্রিয়ায় ধুরুং বাজারের জন্য ৪ জন এবং বড়ঘোপ বাজারের জন্য ৩ জন অংশগ্রহণ করেন। মোট ৭ জন দরদাতা উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে

পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

এইচএসসিতে কুড়িগ্রামের ৯ প্রতিষ্ঠানে শূন্য পাস: জেলায় সামগ্রিক পাসের হার ৪০.৭২ শতাংশ

টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনি

আজ মনপুরায় যুব সমাবেশে আসছেন এমপি নুরুল ইসলাম নয়ন

নড়াইলে সিনজেনটার পরিবেশক হিসেবে সুফিয়া এন্টারপ্রাইজের যাত্রা শুরু