ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহে ভাঙা রাস্তা মেরামতে বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাসের বিশেষ উদ্যোগ


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ১০-৯-২০২৫ দুপুর ৩:৫১

ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে পোস্ট অফিস মোড় গামী প্রধান সড়কটির বেহাল দশায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসের বিশেষ উদ্যোগে সংস্কার কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশায় জন সাধারণের ভোগান্তির কোন শেষ নেই। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস ব্যক্তি উদ্যোগে ঝিনাইদহ পৌরসভার কাছে রাস্তাটি সংস্কারের জন্য জোর দাবি জানান। আব্দুল মজিদ বিশ্বাসের একান্ত উদ্যোগে ০৯ তারিখ, মঙ্গলবার পৌরসভা কর্তৃপক্ষ সংস্কারের কাজ শুরু করে। উক্ত রাস্তার সার্বিক পরিস্থিতি নিয়ে আব্দুল মজিদ বিশ্বাস গণমাধ্যমকে বলেন, "আমি সর্বপ্রথম ঝিনাইদহ পৌর কর্তপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।...আপনারা জানেন, দীর্ঘ ১৭টি বছর দেশমাতৃকা এক গভীর সংকট পার করেছে। বিগত সরকার লুটপাটের রাজত্ব কায়েম করায়, দেশে কোন মৌলিক সংস্কার তারা করেনি। আপনারা জানেন, বিএনপি গণমানুষের দল। জনগণ যদি বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দেয়, তবে আগামীতে আমরা বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি পরিচ্ছন্ন ও অতি আধুনিক ঝিনাইদহ শহর গড়ে তুলবো ইনশাআল্লাহ। বাংলাদেশ হবে একটি সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্র।"
উল্লেখ্য, সম্প্রতি নবগঙ্গা নদী পরিষ্কার, জলাবদ্ধতা নিরসন ও ক্রীড়াঙ্গনে বিশেষ ভূমিকা রেখে ঝিনাইদহ জেলা জুড়ে তিনি প্রশংসার জোয়ারে ভাসছেন। দীর্ঘদিনের স্বচ্চ রাজনৈতিক মানসিকতায় জনগণ তাকে বুকে টেনে নিয়েছেন খুব সহজেই। 

এমএসএম / এমএসএম

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ