ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ১০-৯-২০২৫ দুপুর ৩:৫২

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৬নং মাটিকাটা ইউনিয়ন পরিষদে জলবায়ু পরিবর্তন ও পরবক্ষয়ের (Loss and Damage) কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সুশীল সমাজ সংগঠন (Civil Society Organization-CSO) গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আলমগীর হোসেন, মোছাঃ লতিফা খাতুন, মোঃ মোহব্বাত আলী এবং সচিব মোঃ সাব্বির হোসেন। এছাড়া সভায় ফিল্ড ফ্যাসিলিটেটর মোসাঃ রোকসানা খাতুন ও দীপ্তি রানী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি উৎপাদন কমে যাওয়া, জীবিকার অনিশ্চয়তা, পানি সংকট ও পরিবেশগত ঝুঁকি বাড়ায় এ অঞ্চলের মানুষকে নানামুখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণমূলক উদ্যোগ অত্যন্ত জরুরি।

প্যানেল চেয়ারম্যান  মোঃ তোজাম্মেল হক তাঁর বক্তব্যে বলেন ,সরকারের পাশাপাশি সুশীল সমাজ সংগঠনগুলো যদি একযোগে কাজ করে, তাহলে স্থানীয় জনগণের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করা সহজ হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণের অধিকার রক্ষায় ইউনিয়ন পরিষদ সর্বদা সহযোগিতা করবে।

অনুষ্ঠানে ‘এনগেজ (ENGAGE)’ প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়। এই প্রকল্প জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার বিষয়ে কাজ করছে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, নারী নেত্রী, কৃষক প্রতিনিধি, যুব সমাজ ও বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জানান, সিএসও গঠনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অভিযোজনমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং প্রান্তিক জনগণের কণ্ঠস্বর নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র