বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে বাকেরগঞ্জ থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ওসি তদন্ত সুরেজীত বড়ুয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বরিশাল জেলার সাধারন সম্পাদক হিরন কুমার ও উপজেলা সভাপতি ঝন্টু দাস, পুজা উদযাপন কমিটির বরিশাল জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দাস প্রমূখ।
সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সবার সহযোগিতায় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করবে বলে জানানো হয়।সভায় আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।
এমএসএম / এমএসএম
প্রশাসনিক অনিয়ম ও অনৈতিকতার অভিযোগে বিদ্ধ বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
রাণীনগরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড, পাইপ জব্দ
শালিখায় সিএনআরএস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
রৌমারী সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি
নেত্রকোণার সদর উপজেলায় প্রবাসী আজিজের খরিদা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
ভিক্ষুক বৃদ্ধা'র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার-৩
"মা" কে নির্যাতন করার অভিযোগে দুই সন্তান আটক, কারাগারে প্রেরণ।
সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
সিংড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু
রাজস্থলীতে জলবায়ু পরিবর্তন নিয়ে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত