ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জনগণের রায়কে আদালতে নেওয়া হলে আমাদের রাজপথে যেতে হবে - নাহিদ ইসলাম


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৪-৩-২০২৬ দুপুর ১২:৫০
জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবেন না এবং আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না বলে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম।
আজ মঙ্গলবার (৩ মার্চ) কুমিল্লায় স্টেশন ক্লাবে অনুষ্ঠিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে। আমরা ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণভোটে জয় নিশ্চিত করেছি। সেই গণরায়কে আদালতে নেওয়া হচ্ছে এবং বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমরা তা মেনে নেব না। যদি জনগণের রায়কে আদালতে নেওয়া হয়, তাহলে আমাদেরও রাজপথে যেতে হবে। আমরা জুলাইয়ের মতো ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে চাই না। কিন্তু আমাদের বাধ্য করবেন না। গণভোটের গণরায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।
ইফতার মাহফিলে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মো. তারিকুল ইসলাম এবং জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে কুমিল্লা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ