ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

দাউদকান্দিতে কুরআন তিলাওয়াত ও গজল পরিবেশনের মধ্য দিয়ে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৪-৩-২০২৬ দুপুর ১২:৫৩

কুমিল্লার দাউদকান্দিতে কুরআন তিলাওয়াত, গজল পরিবেশন এবং এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) ১৩ রমজান বিকাল ২টায় দাউদকান্দির গৌরীপুরে দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার মারুফ হোসেন, সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি।
ধর্মীয় আবহে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। পরে গজল পরিবেশনের মধ্য দিয়ে উপস্থিত সবার মাঝে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। এরপর এতিম শিশু ও হাফেজদের হাতে ঈদ বস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কামাল পারভেজ ডালিম, সভাপতি, জাসাস কুমিল্লা উত্তর জেলা। সঞ্চালনায় ছিলেন এস এম মিজান, সাধারণ সম্পাদক, জাসাস কুমিল্লা উত্তর জেলা।

এসময় উপস্থিত ছিলেন এম এ লতিফ ভূঁইয়া, আহবায়ক, দাউদকান্দি উপজেলা বিএনপি; নুর মোহাম্মদ সেলিম সরকার, আহবায়ক, পৌর বিএনপি; ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব, দাউদকান্দি উপজেলা বিএনপি; জিন্নাত আলী, সহ-সভাপতি; মোঃ কামাল হোসেন; মোঃ ইকবাল হোসেন; দেওয়ান মোঃ সাইফুল ইসলাম; জিল্লুর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক; আল মামুন সরকার, সহ সাধারণ সম্পাদক; মুহাম্মদ জিয়া উদ্দিন; ডাঃ মোঃ রাসেল চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক; সাজ্জাদ হোসেন সবুজ, প্রচার সম্পাদক; আক্তার হোসেন মুন্সি, ধর্ম বিষয়ক সম্পাদক; ইব্রাহিম মিয়া, সহ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক; মোঃ কামাল ভূঁইয়া, সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও হাফেজদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান। 

এমএসএম / এমএসএম

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু

শিবচরের পাঁচ্চর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিউটি শাখাওয়াতের প্রার্থিতা ঘোষণা

টানা বৃষ্টিতে চৌগাছার নিচু এলাকা প্লাবিত ঘরে উঠেছে পানি নিরাপদে ছুটছেন অনেকে

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল ভূরুঙ্গামারী উপজেলা সদর

বাগেরহাটের ফকিরহাটে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ, অস্ত্র গোলাবারুদ জিম্মি উদ্ধার

পেকুয়ায় ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

‎টানা বৃষ্টিতে প্লাবিত সাগরবেষ্টিত কুতুবদিয়া, ভাটার সময়ও না নামায় বাড়ছে উদ্বেগ; পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভাইরাল ভিডিওর সূত্র ধরে অভিযানে টঙ্গীর দুই দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার

জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ

আলফাডাঙ্গায় যুবসমাজের হাতে মাদক কারবারি আটক!

ফটিকছড়িতে আনন্দের বন্যা: সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করলেন হাইকোর্ট