ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

পার্বত্য চট্টগ্রামে দুর্নীতির ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবেনা- পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ৪-৩-২০২৬ দুপুর ১:৪৯
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে দুর্নীতির ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবেনা। দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকার জিরো ট্ররালেন্স। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিক সমাজকে সাথে নিয়ে কাজ করতে চাই। সাংবাদিকরা সমাজের দর্পণ, তারা সমাজের সমস্যা এবং  সম্ভাবনা চিহ্নিত করার কারনেই  দেশের উন্নয়নসহ সার্বিক বিষয়ে  সরকার কাজ করতে পারে।
বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত দীপেন দেওয়ানের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন।
 মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কনকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সিনিয়র সহ সভাপতি মো: সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাধারন সম্পাদক মো: মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক মো: সাইফুল ইসলাম পনির, বিএনপি নেতা মানস মুকুর চাকমা, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমুখ।
পার্বত্য মন্ত্রী আরো বলেন, পাহাড়ের সাস্প্রদায়িক সম্প্রীতিসহ প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব বিবেচনা রেখে কাজ করবো। 
তিনি বলেন, রাঙ্গামাটির কর্ণফুলী পেপার মিল, ঘাগড়া টেক্সটাইল মিলসহ যেসব প্রতিষ্ঠান অকেজো অবস্থায় রয়েছে সরকারের সাথে আলাপ করে তা পুনরায় চালুর উদ্যোগ নেয়া হবে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, পর্যটন, অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে তিন পার্বত্য জেলায় সুষম বন্টনের মাধ্যমে উন্নয়ন কাজ ত্বরান্বিত করা হবে। 
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় মানে হল, জনগণের আমাদের সেবক হিসেবে কাজ করার দায়িত্ব দিয়েছে। তাই দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 
সাংবাদিকদের অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গামাটি সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ না করে ভুয়া অর্থ লোপাটের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের জানান পার্বত্য মন্ত্রী।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৫০-৬০ জন সাংবাদিক অংশ নেন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন