ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সাংবাদিকদের সুরক্ষা আইন পাশ করতে সরকারের প্রতি অনুরোধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৩-২০২৬ দুপুর ১:১৩

সাংবাদিকদের সুরক্ষা আইন পাশ করতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, আশাকরি বর্তমান সরকার সাংবাদিকবান্ধব সরকার হবে, অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়তে পারিনি, এই সরকার গণমানুষের রক্তের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে, নিশ্চয়ই সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন পাশ করবে। ১৩ই রমজান ৩ মার্চ মঙ্গলবার
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বার্ষিক কর্মপরিকল্পনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

তিনি আরও বলেন, জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৭ এপ্রিল সারাদেশের সকল বিভাগ, জেলা ও উপজেলা শাখা কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে। 
সভা থেকে সাংবাদিক নেতারা মিথ্যা মামলা, ষড়যন্ত্র ও হয়রানির শিকার কারাবন্দী সাংবাদিকদের ঈদের আগেই নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। 

দিনব্যাপী অনুষ্ঠানটি দুটি পর্বে ভাগ করা হয়। প্রথম পর্ব দুপুরে সংগঠনের সাংগঠনটির বাৎসরিক কর্মপরিকল্পনা ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেন এর সঞ্চালনায় শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলায়ত করেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নাজমুল হুদা বাবু, স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি,  দাপ্তরিক রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাকির হোসেন, বিগত বছর ও চলমান আয় ব্যায় সম্পর্কিত তথ্য পেশ করেন অর্থ সম্পাদক সোহেল পারভেজ।
বিকেলে দ্বিতীয় পর্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতা করেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ১৮৪টি দেশ ভ্রমণকারী বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার, সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আছিয়া খাতুন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সাংগঠনিক সচিব আবেদ আলী, জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে মনজুর হোসেন এবং সংগঠনের আইন উপদেষ্টা এড. খায়ের উদ্দীন শিকদার, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মঞ্জুর হোসেন ঈশা, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, এনপিএস চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইমিগ্রেশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান সজীব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য রাজু আহেমদ ও বিএমএসএফের উপ প্রচার সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।
ইফতার অনুষ্ঠানে বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া প্রর্থনা ও শহীদ এবং মৃত্যু বরণকারী সকল সাংবাদিকদের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শফিকুল ইসলাম। 

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক