ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসেবন ও বহনের দায়ে চারজনের কারাদণ্ড


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৪-৩-২০২৬ দুপুর ১২:৫৭

যশোরের অভয়নগর উপজেলা এলাকায় রাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মাদকসেবন ও বহনের অভিযোগে চার যুবককে আটক করে দণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে ছয় মাস এবং বাকি তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার গুয়াখোলা গ্রামের শাহীমোড়, নূরবাগ স্বাধীনতা চত্বর সংলগ্ন নওয়াপাড়া মডেল স্কুল এলাকা এবং তালতলা রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু। এসময় অভয়নগর থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে সাজা প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন— গুয়াখোলা গ্রামের মৃত শওকত শেখের ছেলে বাবুল শেখ (২৮)। তাকে গাঁজাসেবন ও বহনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে মহাকাল গ্রামের তরিকুল ইসলাম (৩০) ও আজাদ বিশ্বাস (২৯) প্রত্যেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানায় দণ্ডিত হয়েছেন। এছাড়া জাফরপুর গ্রামের সুমন মোল্যা (৩৮) ইয়াবা সেবন ও বহনের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানায় দণ্ডিত হন। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্ত চারজনকে আদালতের নির্দেশে রাত সাড়ে ১২ টার দিকে থানা হেফাজতে নেওয়া হয়। বুধবার (৪ মার্চ) সকালে তাদের যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ