ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ক্ষতি অর্ধকোটি টাকার বেশি

কুমিল্লার দাউদকান্দি-তে গভীর রাতে অগ্নিকাণ্ড


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৪-৩-২০২৬ দুপুর ১২:৫২

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের শ্রীকান্তকান্দি নন্দি বাড়ি এলাকায় ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওমান প্রবাসী জুলহাস মিয়ার নির্মিত বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলহাস মিয়া দীর্ঘদিন ধরে ওমানে প্রবাসজীবন কাটিয়ে কষ্টার্জিত অর্থে নিজ গ্রামে একটি পাকা ঘর নির্মাণ করেন। তার পিতা সালামত বেপারীর বসতভিটায় নির্মিত ঘরটিই ছিল পরিবারের প্রধান আশ্রয়স্থল। ঘটনার সময় ঘরে কেউ অবস্থান করছিলেন না বলে জানা গেছে।

খবর পেয়ে জুলহাস মিয়ার বড় ভাই আনিসুর রহমান, যিনি আলাদা বাড়িতে বসবাস করেন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন আগুনে ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মূল্যবান সম্পদ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় পুরো ঘরটি ভস্মীভূত হয়।

এলাকাবাসীর ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত দাবি করেছেন স্থানীয়রা।

ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার