বরগুনায় সাংবাদিক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে বরগুনা জেলা সাংবাদিক পরিষদের উদ্যোগে মঙ্গলবার ১৪ রমজান বরগুনা অফিসার্স ক্লাব ক্যাফেটেরিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বরগুনা সাংবাদিক ইউনিয়ন, রিপোটার্স ক্লাব এবং জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বরগুনা জেলা সাংবাদিক পরিষদের সকল সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
ইফতারের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সাংবাদিকদের জন্য ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বরগুনা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা সাংবাদিকতার মানবিক মূল্যবোধ চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
বরগুনা সাংবাদিক পরিষদের সভাপতি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করেন।
আলোচনায় সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের জন্য এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সংগঠনের নেতৃবৃন্দও ভবিষ্যতেও সামাজিক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ