খালিয়াজুরীতে গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ
নেত্রকোণা জেলার খালিয়াজুরীতে পুলিশের হাতে গাজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ওসি মোঃ নাসির উদ্দীন।
আটককৃত ব্যক্তিরা হল- অত্র উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামে মৃত ফজুল হকের ছেলে শাকিল মিয়া( ৩০) ও এরশাদ মিয়া ছেলে তাকবীর হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, ২ মার্চ ( মঙ্গলবার) দুপুর আড়াইটার সময় খালিয়াজুরী সদর ইউনিয়নের গছিখাই গ্রামের নিকটবর্তী মুজিব কেল্লার সামনে রাস্তার পাশে চুপিসারে মাদক বিক্রির প্রাক্কালে তাদের আটক করা। গোপন সূত্রের ভিত্তিতে থানা পুলিশ জানতে পেরে থানার উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমান ( নিরস্ত্র) ও সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে ঐ দুই মাদক ব্যবসায়ীর তল্লাশি করে তাদের কাছ থেকে আধাকেজি গাজা উদ্ধার পুর্বক তাদেরকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ওসি মোঃ নাসির উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মিজানুর রহমান ও সঙ্গীয় পুলিশসহ ঐ দুই মাদক কারবারীকে আটক করে। তিনি আরও জানান, ঐ দুই মাদক কারবারীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ সকালে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত