ঢাকা সোমবার, ২ মার্চ, ২০২৬

তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে সেচ্ছাচারিতার অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ৪:২০

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বীর বিরুদ্ধে সংবাদকর্মীদেরকে উন্নয়নমুলক কাজের তথ্যের জন্য অসহযোগিতা,নিজের দপ্তরের দুই কর্মচারী ঠিকাদারি করলেও ব্যবস্থা না নেওয়া সহ সেচ্ছাচারীতার অভিযোগ উঠেছে।গত বছরের সেপ্টেম্বর মাসে যোগদান করার পর থেকে নিজের ইচ্ছা মতো পরিচালনা করেন দপ্তরটি। 

জানা যায়, দৈনিক ইনকিলাব পত্রিকার পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ সম্রাট হোসাইন জানান, তথ্যের জন্য কতবার তেতুলিয়ায় গেছি কিন্তু তিনি তথ্য দেন নাই। সম্প্রতি শেষ হওয়া ২০২৩-২৪ অর্থ বছরে বাস্তবায়ন কৃত এডিপি, রাজস্ব উন্নয়ন ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নে খাতে মোট বরাদ্দ কত ও কোন কোন স্ক্রীমে কত বরাদ্দ,নাম ঠিকানা চাওয়া হয়েছিল স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে।কিন্তু তথ্য না দিয়ে উপজেলা প্রকৌশলী আর উপজেলা নির্বাহী অফিসার বিভিন্নভাবে হয়রানি করেন।এছাড়াও উপজেলা প্রশাসনের বার্তা বাহক জিয়াউর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য সহকারী জহিরুল ইসলামের নামে মুক্তিযোদ্ধাদের ঘর নির্মানে ঠিকাদারির বিষয়ে সংবাদ প্রকাশিত হলেও কোন ব্যবস্থা নেননি নির্বাহী অফিসার।এদিকে শালবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়মের বিষয়ে অভিযোগ করে এস এম মহসীনুর রহমান রুবেল নামে স্থানীয় এক ব্যক্তি।সেটি শিক্ষা অফিসারসহ দুইজন তদন্ত করে রিপোর্ট দেন।কিন্তু প্রতিবেদনে কি সুপারিশ করা হয়েছে,
অভিযোগকারীকে বিষয়টি বলতে রাজি হননি নির্বাহী অফিসার।

একাধিক সংবাদকর্মীরা বলেন, দেশের উন্নয়নমুলক কাজ জনগনের কাছে সংবাদ পরিবেশনের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেননি, নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী। নির্বাহী অফিসার চেয়ারম্যানের অনুমতি নিতে বলেছেন কিন্তু সরকারি নিয়ম মেনে তথ্য অধিকার আইনে তথ্য চাওয়া হলেও চেয়ারম্যানের অনুমতি ছাড়া তথ্য দিতে পারবেন না বলেছেন নির্বাহী অফিসার।

আরেক ভুক্তভোগী এস এম মহসীনুর রহমান রুবেল জানান,ইউএনওর কাছে তদন্ত প্রতিবেদন চেয়েছি কিন্তু দেননি। বিচার বা কোন রায় না পাওয়ায় আমি জেলা শিক্ষা অফিসার ও রংপুর ডিডি অফিসে আবারও অভিযোগ করেছি।

উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বী জানান,সংবাদকর্মী যে তথ্যটি চেয়েছে সেটি কাজী মাহামুদুর রহমান যখন চেয়ারম্যান ছিলেন তার আমলের কাজ।তিনি দিতে বললে তথ্য দিয়ে দিব।সরকারি চাকুরিজীবি দুইজন কর্মচারীর বিষয়টি। তারা ঠিকাদারি করছেনা জানিয়েছেন তদন্ত কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন  ।

এমএসএম / এমএসএম

নবনিযুক্ত গাসিক প্রশাসক  শওকত হোসেনকে সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা 

বারহাট্টায় নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হকের মত বিনিময়

মনপুরায় আগুনে ক্ষতিগ্রস্ত দুই ভাইয়ের পাশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জিয়াউর রহমান

গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন

নেত্রকোনায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল

আগামীকাল থেকে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব শুরু

অনলাইন জুয়ার কালো জালে নবীগঞ্জ: শূন্য থেকে কোটিপতি ‘ক্যাসিনো মামুন’ ও ‘আকাশ’-এর উত্থানে বিপর্যস্ত যুবসমাজ

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

গাঁজাসেবনের দায়ে অভয়নগরে চারজনের জেল-জরিমানা

নওগাঁয় পলিনেট হাউজে সবজির চারা উৎপাদন করে লাভবান লিটন

রৌমারীতে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে পেঁয়াজের বীজ চাষে স্বপ্ন দেখছেন কৃষকরা

দূনীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকল পর্যায়ের কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে,সংস্কৃতি মন্ত্রী