ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নওগাঁয় হেরোইন উদ্ধার মামলায় ২ জনের মৃত্যুদন্ড


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২৪ বিকাল ৫:৩৪

নওগাঁয় মাদক মামলায় দুজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জের গড়াইপাড়া গোরস্থান ঈদগাহ এলাকার মোস্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া ও চর বাগডাঙ্গা এলাকার আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে ২০২৩ সালের ১৮ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি গোয়েন্দা টিমের দেওয়া তত্যর ভিত্তিতে র‌্যাব-৫ সদস্যরা নওগাঁর পতœীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের সরাইডাঙ্গা গ্রামের ছাতলতলা ব্রিজের ওপর একটি ট্রাক্টরের পেছনে টুল বক্স থেকে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় ট্রাক্টরচালক লিটন মিয়া ও ইউসুফ আলীকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে পতœীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। উক্ত মামলায় মোট ১২ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে এই আজ এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আজকের এই রায়ের মধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক চোরা কারবারিদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে, যাতে মাদক কারবারি ও যুবসমাজ মাদক থেকে বিরত থাকে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা পায়।

আসামী পক্ষের এ্যাডভোকেট কৌশিক কুমার দাস বলেন,  আজকের এ রায়ের মাধ্যমে আসামিরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। এ কারণে আমরা দ্রুত এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব এবং আমরা আশা করি উচ্চ আদালতে ন্যায়বিচার পাব।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার আটপাড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগে মানববন্ধন

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে ৪২জন

গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ভূরুঙ্গামারীতে ব্রিজের মুখে বাড়ি নির্মাণ, বিপদে শতাধিক মানুষের কৃষি জমি

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্য

শ্যামনগর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি এখন বাবা-মায়ের দোয়া পরিণত হয়েছে

কৃষক দল নেতা বাদল মোড়ল হত্যাকাণ্ডের সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেপ্তার নেই, পরিবারের সংবাদ সম্মেলন

কাশিমপুরে ফার্মেসিতে শিশু রোগী চিকিৎসা ঘিরে প্রশ্ন, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের

কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

মান্দায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমানের রাস্তা সংস্কার