ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

২০ হাজার টন ডাল কিনবে সরকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৮-২০২৪ বিকাল ৫:৩৮

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রায় ৯০ হাজার টন সার এবং ২০ হাজার টন মসুর ডাল কেনার জন্য পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জানা গেছে, বৈঠকে চারটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৩টি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব ছিল।

বৈঠক শেষে সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সারের সরবরাহ আমরা কোনোভাবেই কমতে দেব না। আর অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে মসুর ডাল গুরুত্বপূর্ণ সেটা আমরা কিনব। এর জন্য যা অর্থকড়ি লাগে সেটা ফরেন কারেন্সিতে হোক, আমরা দেব। এটা দ্রুতই করতে হবে। আজকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সার ক্রয় ও অত্যাবশ্যকীয় পণ্য মসুর ডাল ক্রয়। আমরা অনুমোদন দিয়েছি।

জানা গেছে, সার আগের সরকারের মতই কাতার থেকে আমদানি করা হবে। রাষ্ট্রীয় চুক্তির আওতায় এবার ১১তম লটে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রতি টন ৩৪৪ দশমিক ৫০ ডলার হিসেবে ওই সার কিনতে মোট ১২১ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা খরচ হবে।

আরও ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের আওতায় বাংলাদেশের বহুজাতিক সার কারখানা কাফকো থেকে। এ সার প্রতি টন ৩৩২.৭৫ ডলার দরে কেনা হবে। এতে মোট খরচ হবে ১১৭ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার টাকা।

তৃতীয় প্রস্তাবের আওতায় কাতারের মুনতাজাত থেকে কেনা হবে আরও ৩০ হাজার টন ইউরিয়া সার। এ সার প্রতি টন ৩৩৯.১৭ ডলার হিসেবে এতে মোট খরচ হচ্ছে ১২০ কোটি ৬ লাখ ৬১ হাজার ৮০০ টাকা।

এদিকে ২০ হাজার টন মসুর ডাল কেনা হবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এসব ডাল ৫০ কেজির বস্তা ধরে কেনা হবে। এতে খরচ হবে ২০৩ কোটি ৭২ লাখ টাকা।

T.A.S / T.A.S

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন