ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে নির্বাহী প্রকৌশলীকে হুমকি


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৮-৮-২০২৪ বিকাল ৫:৪০

নড়াইলের লোহাগড়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে উপজেলা নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ মো. জসিমকে হুমকি দিয়েছে উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদের ছেলে সাকিবুল হাসান অভি (২৪)। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা উপজেলার প্রশাসনের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে,তদন্তে জানা গেছে, যারা এই হুমকি দিয়েছে তাদের প্রকৃতপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততা নেই।

জানা গেছে, মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্রদের নাম ভাঙ্গিয়ে অভির নেতৃত্বে ৮/১০ জনের একদল দুর্বৃত লোহাগড়া উপজেলার নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) আবু সাঈদ মো. জসিমের কক্ষে ঢুকে অভি বলে, এই উপজেলায় আপনার কাজ হচ্ছে না।
এ সময় বাক-বিতণ্ডের একপর্যায়ে অভি প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালমন্দ করে হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরবর্তীতে বিষয়টি সামাজিক মাধ্যমে জানাজানি হলে, বুধবার (২৮ আগস্ট) লোহাগড়া উপজেলার প্রকৃত শিক্ষার্থীরা এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত তারা এ বিষয়ের ওপর  এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

সংবাদ সম্মেলনে তারা বলেন,আমাদের সাথে প্রথম থেকে শেষ অভি লোহাগড়া সংস্করণে এখনো কাজ করছে সকল শিক্ষার্থীর নাম ও নাম্বার উল্লেখ করা হয়েছে। 

এ ব্যতীত যেকোনো ধরনের অনৈতিক কর্মকান্ড কেউ অন্যায় ভাবে করতে গেলে লোহাগড়া উপজেলার সাধারণ শিক্ষার্থীরা দায়ভার বহন করবে না। প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ আপনারা অন্যায় কিছু দেখলে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিবেন। উল্লেখ্য, যেকোনো সাধারণ শিক্ষার্থী শুধুমাত্র শিক্ষার্থী পরিচয় বহন করে আমাদের সাথে যে কোন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারবে। 

এ বিষয়ে অভির পিতা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রকৌশলীর সাথে আমার ছেলে অভির গতকাল যা হয়েছে আমি নিজে থেকে মীমাংসা করে দিয়েছি। আমার ছেলে এই ধরনের কোন কর্মকাণ্ডে আর যাবেনা। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি, আমার কাছে ছাত্রদের দুটো গ্রুপ আসছিল তাদেরকে আশ্বস্ত করেছি। আপনারা সমন্বয় করে আমার কাছে আসেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ