টেলিগ্রাম সিইও’র শর্ত সাপেক্ষে জামিন
শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সিইও পাভেল দুরভে। বুধবার তার জামিন মঞ্জুর করেন ফরাসি আদালত।
পাভেল দুরভকে ৫০ লাখ ইউরো জমা দেয়ার শর্তে জামিন দেয়া হয়েছে। এছাড়া তাকে সপ্তাহে দুবার থানায় হাজিরা দিতে হবে। এবং তিনি ফ্রান্স ছেড়ে যেতে পারবেন না। খবর আলজাজিরার
এদিকে টেলিগ্রামে সংগঠিত অপরাধের তদন্তের অংশ হিসেবে রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। প্যারিসের প্রসিকিউটররা বলছেন, তাকে ফ্রান্সে আনুষ্ঠানিক তদন্তের অধীনে রাখা হয়েছে।
গত শনিবার (২৪ আগস্ট) প্যারিসের উত্তরাঞ্চলীয় একটি বিমানবন্দর থেকে পাভেল দুরভকে গ্রেপ্তার করে ফ্রান্সের পুলিশ। ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফওয়ানের প্রতিবেদেন বলা হয়, পাভেল দুরভ নিজ বিমানে করে শনিবার সন্ধ্যায় প্যারিসের লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করলে গ্রেপ্তার করা হয়।
T.A.S / T.A.S
মনিটর দিয়ে কি টিভি দেখা যায়? লাগবে যেসব জিনিস
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই