ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২৪ দুপুর ৪:৩৪

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলো অংশ নেন।

সেচ্ছাসেবী সংগঠন  চ্যারিটি ব্লাড ইউনিটের প্রধান উপদেষ্টা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুস সামাদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ  সিভিল সার্জন অফিসার,ডাঃ এস এম মাহমুদুর রশিদ,চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার পারভেজ মাসুদ,  বিশেষজ্ঞ ডাক্তার মোঃ ময়েজ,মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, মোঃ ইসমাইল হোসেন, মুশফিকুর রহমান,  মাহফুজুর রায়হান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ডা. কাজেম আলী হত্যার ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের চিহ্নিত করা হয়নি। নগরীতে পুলিশ বাহিনীর স্থাপিত ৫ শতাধিক সিসি ক্যামেরা থাকলেও ওই হত্যাকাণ্ডে জড়িত মাইক্রোবাসটি পর্যন্ত জব্দ করতে পারেনি পুলিশ। বক্তারা লোমহর্ষক এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত দাবি করে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। ডা. কাজেম আলীর পরিবার বলছে, হত্যাকান্ডের পর এখন পর্যন্ত তাদের পরিবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আশায় প্রহর গুনছেন।প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে প্রাইভেট চেম্বারে রোগী দেখে বাড়ি ফেরার পথে রাজশাহীর কলাবাগান এলাকায় দুষ্কৃতকারীরা নৃসংশভাবে হত্যা করে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলীকে। মামলার প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকেই চিহ্নিত করতে পারেনি পুলিশ।

T.A.S / T.A.S

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ

ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন

মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ