সাড়ে ৭ লক্ষ টাকা সংগ্রহ জবির চ্যারিটি কনসার্টে
বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে আয়োজিত চ্যারিটি কনসার্ট থেকে সাড়ে ৭ লাখ টাকা সংগ্রহ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন।
গত বুধবার ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে হোক স্লোগান, জীবনের জন্য গান’ কনসার্টের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গনে কনসার্টটি অনুষ্ঠিত হয়।
কনসার্টে বিনা পারশ্রমিকে গান গায় শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে,ওউনড, আপেক্ষিক, চাঁন্দের গাড়ি, অ্যাভার্স অফ বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, এ.কে. রাহুল এন্ড ব্লাক জ্যাং, প্রতিবিম্ব, শেফার্ডস ব্যান্ডদলসমূহ। উপস্থাপনায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তি চৌধুরী। কনসার্টে প্রতি টিকিটের মূল্য ছিল ২৫০ টাকা।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আল আরাবি জানান, কনসার্ট থেকে মোট সাড়ে ৭ লাখ টাকার অল্প কিছু বেশি ফান্ড সংগ্রহ করতে পেরেছি। তার মধ্যে আমাদের হাতে এখন ৬ লাখ ৯২ হাজার টাকার উপরে অবশিষ্ট আছে। আনুমানিক ৬০ হাজার টাকা সাউন্ড সিস্টেম ও অতিথি আপ্যায়নে খরচ হয়েছে।
তিনি আরও জানান, এই সমগ্র টাকার একটি অংশ যাবে বাংলাদেশি মিউজিশিয়ানদের সংগঠন গেট আপ স্ট্যান্ড আপ’ প্ল্যাটফর্মে, আরেকটি অংশ যাবে এনিমাল ওয়েলফেয়ার সংগঠনে। আমরা একটি টাকাও নিজেদের জন্য রাখব না।
এমএসএম / এমএসএম
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু