শাহজাদপুর থানার সাবেক ওসিসহ আ'লীগের ৫ নেতার নামে মামলা
সিরাজগঞ্জ শাহজাদপুরে অপহরণ, মারপিট ও জোড় পূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে বিএনপি নেতাকে আওয়ামী লীগে যোগদান করানোর অভিযোগে শাহজাদপুর আদালতে শাহজাদপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া ও আওয়ামী লীগ নেতা সাবেক কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ আওয়ামী লীগের আরো ৪ নেতার নামে মামলা করেছেন সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক কে.এম হাবিবুল হক সাব্বির।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) শাহজাদপুর আমলী আদালতে এ মামলা দায়ের হয়। শাহজাদপুর আমলী আদালতের বিচারক গোলাম রব্বানী মামলাটি তদন্ত করে রিপোর্ট দাখিলের জন্য শাহজাদপুর থানার ওসি কে আদেশ দিয়েছেন। বাদীর আইনজীবী মো. মেরাজ হোসেন রিংকু এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বাদী কে.এম হাবিবুল হক সাব্বির এজাহারে উল্লেখ করেন, ৬ বছর আগে আসামীগণ তাকে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানের জন্য বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছিল। তাতে বাদী রাজি না হওয়ায় বাদীর বাড়ী ভাংচুর করে তাকে থানায় তুলে নিয়ে যায়। এসময় সাবেক ওসি খাজা গোলাম কিবরিয়া ও ইউপি চেয়ারম্যান সাইফুলসহ অন্যান্য আসামীগণ হত্যার হুমকি দিয়ে বলে, দ্রুত দেশ ছেড়ে পালিয়ে যাবি নয়তো আওয়ামী লীগে যোগদান করবি। এরপর সাবেক সংসদ সদস্য মৃত হাসিবুর রহমান স্বপনের বাসভবনে তুলে নিয়ে গিয়ে এলোপাথারি মারপিটসহ অস্ত্রের মুখে তিনটি ১০০ টাকার অলিখিত স্ট্যাম্পে উপর সই করতে বাধ্য করে। তারপর বাদীকে হত্যার ভয় দেখিয়ে আওয়ামী লীগে যোগদান করায়।
এবিষয়ে আমলার বাদী কে.এম হাবিবুল হক সাব্বির বলেন, ২০১৮ সালে ১৪ ডিসেম্বর গোলাম কিবরিয়া নির্দেশে বাড়ী ভাংচুর করে থানায় তুলে নিয়ে গিয়ে আওয়ামী লীগে যোগদান না করিলে অস্ত্র মামলার আসামী করাসহ হত্যার হুমকী প্রদান করে। তারপর থেকে আমাকে বিগত ৬ বছর বিভিন্ন ভাবে চাপে রেখেছে। গত ৫ আগষ্ট দেশ আবারও স্বাধীন হওয়ায় আমিও স্বাধীন, তাই আমি ন্যায় বিচার পেতে মামলা দায়ের করেছি।
মামলার অপর আসামিরা হলে সাবেক শাহজাদপুর যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আল-আমিন, পৌর আওয়ামীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আব্দুল সালাম ব্যাপারীসহ অজ্ঞাতনামা ৫/৭ জন।
এমএসএম / এমএসএম
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা
ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ
চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত
তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম গ্রেপ্তার
ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী
উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা
পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন
ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়