ভোরে দা নিয়ে বিভিন্ন ফ্ল্যাটে কোপ, থানা পুকুরে ঝাঁপ দিয়ে মৃত্যু
ভোরে হাতে দা নিয়ে অসংলগ্ন আচরণ করতে শুরু করেন এক ব্যক্তি। এক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ায় সদরে শহরের দুটি পুকুরে ঝাঁপ দেন। তবে দ্বিতীয় পুকুর থেকে আর উঠতে পারেননি তিনি। সেই পুকুরে মিলল তার লাশ।শুক্রবার (৩০ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পীরবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এদিন সদর থানা পুকুর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে সেনা সদস্য ও ফয়ার সার্ভিসের কর্মীরা।নিহতের নাম হাদিসুর রহমান নামে (২৯)। সিএনজিচালিত অটোরিকশা চালাতেন তিনি। জেলার সদর উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে তিনি। স্ত্রী ও সন্তান নিয়ে শহরের পীরবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন হাদিসুর।সিও অফিস এলাকায় একটি পুকুরে ঝাঁপ দেয়। সেখান থেকে সে পালিয়ে সদর থানার ফটক ডিঙ্গিয়ে ভিতের প্রবেশ করে থানা পুকুরেও ঝাঁপ দেয়।
নিহতের স্ত্রী শেফালী বেগম ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হাদিসুর রহমান মাদকাসক্ত ছিলেন। গতরাতে তিনি ঘরের মধ্যে ইয়াবা সেবনের পর ভোর থেকে দা হাতে বাইরে বেরিয়ে পড়েন। এক পর্যায়ে তিনি ভবনের বিভিন্ন ফ্ল্যাটে কোপাতে থাকেন। পরে শহরের সিও অফিস এলাকায় একটি পুকুরে ঝাঁপ দেন। সেখান থেকে হাদিসুর পালিয়ে সদর থানার ফটক ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে থানা পুকুরেও ঝাঁপ দেন। পরে তিনি উঠে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা পুকুর থেকে হাদিসুরের মরদেহ উদ্ধার করে।
হাদিসুরের মা আলেয়া বেগম ও পরিবারের লোকজনের অভিযোগ, হাদিসুরের দ্বিতীয় স্ত্রী শেফালী বেগমের সাথে তার আগের স্বামীর যোগাযোগ নিয়ে প্রায়ই কলহ চলত। এমনকি আগের স্বামী মনির বর্তমান স্বামী হাদিসুরকে মারধরও করেছিল। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হাদিসুর। তারা হাদিসুরের মৃত্যুর তদন্তের দাবি জানান।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied