ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সুবর্ণচরে বেঁড়ি বাঁধের দাবীতে ভূমিহীনদের মানববন্ধন


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৩০-৮-২০২৪ বিকাল ৬:৭

নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের চর বাগ্যা,  চর জিয়া উদ্দিন, সফি নগর গ্রামে দিয়ে বয়ে যাওয়া ভুলুয়া খালের পাশে নির্মিত বেঁড়ি বাঁধটি ঝুকি পূর্ণ অবস্থায় রয়েছে নিরাপত্তা ঝুঁকিতে সহস্রাধিক পরিবার প্রাকৃতিক দূর্যোগে বেঁড়ি ভেঙ্গে পড়ে যাওয়া গাছ দিয়ে ২ হাজার পরিবারকে বাঁচাতে বাঁধ রক্ষায় জঙ্গলা বাঁধ দেয়ায় গাছ কাটার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে শত শত এলাকাবাসী।

৩০ আগস্ট  (শুক্রবার) বেলা ১২ টায় চর জুবিলী ইউনিয়নের চর জিয়া উদ্দিন গ্রামের ভুলুয়া খালের ওপর ঘন্টাব্যাপী মানবন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, চরজুবিলী ইউনিয়নের চর বাগ্যা, সফি নগর ও চর জিয়া উদ্দিনসহ ৪ টি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ভুলুয়া খাল টি। বিগত ২৫/৩০ বছর ধরে তারা প্রাকৃতিক দূর্যোগে কবলে পড়ে ক্ষতি গ্রস্ত হন। ২০/২২ বছর আগে ভুলুয়া খালের প্রথম বাঁধটি ভেঙ্গে যায় পরে নতুন বাঁধটি করা হয় এবং বাঁধের দুপাশে বন বিভাগ গাছ রোপন করেন।  বিগত ১৫ বছর ধরে ধিরে ধিরে বাঁধটি  ভাঙ্গতে শুরু করে । বাঁধের পাশে বসবাস করছেন ২ হাজার পরিবার, রয়েছে মসজিদ, স্কুল, মাদ্রাসাসহ একাধিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান, বর্তমানে  বাঁধটি চলমান বন্যায় বাঁধটি ভেঙ্গে  সেটি আরো ভয়াবহ আঁকার ধারণ করে পরে নিরুউপায় হয়ে এলাকাবাসী পড়ে যাওয়া গাছ গুলো দিয়ে জঙ্গলা বাঁধ দিয়ে নিজেদের রক্ষা করেন এবং নতুন ভাবে ফলজ, বনজ, কাঠ গাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই হাজার গাছ রোপন করে দেন এলাকাবাসী। সম্প্রতি বন বিভাগ ভুমিহীন নেতা আবু কালাম সফি চৌধুরীসহ একাধিভূমিহীনদের  বিরুদ্ধে গাছ কাটার মামলা দেন। উক্ত মিথ্যা মামলাটি প্রত্যাহার করে ভুলুয়া নদীতে নতুন ব্লক বাঁধ নির্মাণ করে হাজার হাজার পরিবারকে বেঁচে থাকার সুযোগ করে দেয়ার জন্য বর্তমান অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্ঠা নোবেল বিজয়ী  ডঃ ইউনুছের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী নদী ভাঙ্গনে ক্ষতি গ্রস্ত পরিবার গুলো।  

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুমিহীন নেত্রী নাজমা বেগম, আসমা বেগম, ভূমিহীন নেতা মোঃ আব্দুর রহিম, নুর আলম। মসজিদের খতিব আব্বাস উদ্দিন প্রমূখ।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি