ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বানভাসি মানুষের পাশে কেশবপুরের স্বেচ্ছাসেবী ছাত্র সমাজ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৩০-৮-২০২৪ বিকাল ৬:৮
যশোরের কেশবপুর স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের উদ্যোগে পাইকগাছা এলাকার বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার পাইকগাছা উপজেলার হরিণখোলা এলাকার বানভাসি ৪০০ পরিবারের মাঝে স্বেচ্ছাসেবীরা ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী এনামুল হাসান, বাবু বিশ্বাস, নাইম হোসেন, সুজন হোসেন, জুবায়ের হাসান রাকিব, রাকিবুজ্জামান নাহিদ, এস এম সাগর হোসেন, এনামুল কবির সবুজ, গোলাম কিবরিয়া, তাজামুল ইসলাম দীপু, নাজমুল হাসান, সাঈদুর রহমান, তুহিন হোসেন, রনি ইসলাম, সোহরাব হোসেন, সাজু, সারাফাত, রাসেল, আল আমিন, এন এম রায়হান, ইনামুল হক, আব্দুল্লাহ প্রমুখ। ত্রাণ সামগ্রী হিসেবে চিড়া, চিনি, বিস্কুট, বোতলজাত পানি, খাবার স্যালাইন, ওষুধ, মোমবাতি, মশার কয়েল, স্যানিটারি ন্যাপকিন, শিশুদের জন্য গুড়া দুধসহ বিভিন্ন খাবার ও ছাউনি হিসেবে পলিথিন দেওয়া হয়। বন্যার্তরা ত্রাণ সামগ্রী পেয়ে খুশি প্রকাশ করেন।
কেশবপুর সম্মিলিত স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী দিতে আর্থিক সহায়তা সংগ্রহ করেন।
স্বেচ্ছাসেবী এনামুল হাসান বলেন, ওই সহায়তার অর্থ থেকে প্রথম ধাপে বানভাসি ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও ৬০০ বানভাসি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এমনকি আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম বানভাসি মানুষের জন্য অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক