ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মান্দায় নিহত রাসেলের মাগফেরাত কামনা ও পরিবারকে অর্থিক সহায়তা প্রদান


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ১২:৫২

নওগাঁর মান্দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত রাসেলের পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষে থেকে দ্বিতীয় বারের মতো অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একই সাথে নিহত রাসেলের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নিহত রাসেল (১৯) কসব ইউপির ভোলাগাড়ী এলাকার পিন্টু র ছেলে। শুক্রবার বিকালে (৩০ আগষ্ট) উপজেলার কসব-ভোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামাতে ইসলামীর পক্ষে থেকে বিশেষ মোনাজাত শেষে অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানাগেছে,জামাতে ইসলামীর পক্ষ থেকে নিহত রাসেলের পরিবারকে গত (১২ আগষ্ট) ১ লক্ষ টাকা প্রদান করা হয়েছিল।তার ধারাবাহিকতায় আবারো দ্বিতীয় বারের মতো এই পরিবারকে আরো ১ লক্ষ টাকা প্রদান করেছেন জামাতে ইসলামীর নেতারা। উল্লেখ্য, নিহত রাসেল গত ১৯ জুলাই ঢাকার নারায়ণগঞ্জের ডিআইটি রোডে দেহভোগ মার্কেটর ২নং গেটের সামনে পুলিশের গুলিতে গুরুত্বর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি ছিলেন।পরে চিকিৎসাধীন অবস্থায় (২২  জুলাই) তিনি মারা যান। এরপর জামায়াতে ইসলামী অনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এই পরিবারকে দ্বিতীয়বারের মতো শুক্রবার অর্থিক সহায়তা প্রদান করেছেন।  কসব ইউনিয়ন জামাতে ইসলামীর সভাপতি আতাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ,নওগাঁ জেলা পূর্ব যুব বিভাগের সভাপতি শিহাব উদ্দীন,মান্দা থানার আমির ডাঃ আমিনুল ইসলাম,থানা সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন,সহ সেক্রেটারী রফিকুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক সুপার আব্দুর রকিব,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাকিব চৌধুরী,কসব ইউনিয়ন ইউনিয়ন সেক্রেটারী মাষ্টার আনোয়ার হোসেন, মাওলানা মেহের আলী ও মান্দা সদর ইউপি চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন সহ থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

T.A.S / T.A.S

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন