ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর দিল গুগল


মনজুর এ আজিজ photo মনজুর এ আজিজ
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ১:২৬

সম্প্রতি অ্যানড্রয়েড ব্যবহারকারীদের নিরাপত্তা এবং গোপনীয়তার দিক বিবেচনায় রেখে অ্যানড্রয়েডের একাধিক বড় আপডেটের ঘোষণা দিয়েছে গুগল। এই আপডেটটি ব্যবহারকারীদের জন্য অনেক নতুন সুবিধা নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

অ্যানড্রয়েড অথরিটির সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে, গুগল অক্টোবর মাসে অ্যানড্রয়েড ১৫ ভার্সন আপডেট করার পরিকল্পনা করেছে। এখন পর্যন্ত সংস্থার পক্ষ থেকে যদিও তা প্রকাশের নির্দিষ্ট সময় বলা হয়নি।

রিপোর্টে জানানো হয়েছে, গুগল আগামী মাসেই নতুন আপডেট নিয়ে আসবে বলে ধারণা করা হয়েছিল । কিন্তু সেটা না করে জনসম্মুখে প্রকাশের আগে এই টেক জায়ান্ট অ্যানড্রয়েড ১৫-এর স্টেবিলিটি উন্নত করতে কাজ করছে।

আপডেটেড নোটে ব্যবহারকারীদের উদ্দেশে জানানো হয়েছে, বেটা প্রোগ্রাম থেকে যারা বেরিয়ে এসেছেন, তাদের অ্যানড্রয়েড ১৫-এর স্থিতিশীল সংস্করণ না আসা পর্যন্ত যে কোনো ডাউনগ্রেড ওভার-দ্য-এয়ার (ওএটি) আপডেট নোটিফিকেশন এড়িয়ে যেতে হবে।
অ্যানড্রয়েড ১৫ আপডেটের পর যেসব সুবিধা পাওয়া যাবে :

১.প্রাইভেট স্পেস : ব্যাহারকারীদের সংবেদনশীল অ্যাপগুলোকে আলাদা রাখতে এটি সহায়তা করবে।

২. থেফট ডিটেকশন লক : এই ফিচারটি ফোন চুরি হলে এআই এর মাধ্যমে সেটি শনাক্ত করে তাড়াতাড়ি লক করে দেবে। ফলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।

৩.রিয়েল-টাইম ফ্রড প্রটেকশন : গুগল প্লে প্রোটেক্টের মাধ্যমে ক্ষতিকর অ্যাপ চিহ্নিত করে সঙ্গে সঙ্গে তা প্রতিরোধের ব্যবস্থা করবে।

ব্যবহারকারীদের ডিভাইসে এই আপডেটটি অ্যানড্রয়েড ১৪-এর সর্বশেষ সর্বজনীন সংস্করণ ইনস্টল করবে বলে অ্যানড্রয়েড অথরিটির শেয়ার করা রিলিজ নোট থেকে জানা যায়।

এদিকে চলতি বছরে গুগল নতুন পিক্সেল সিরিজ লঞ্চ করেছে। এতে আছে অ্যানড্রয়েড ১৪, যা গ্রাহকদের হতাশ করেছে। কারণ গুগল পিক্সেল ডিভাইসের নিউ জেনারেশনের জন্য সাধারণত লেটেস্ট ওএস ব্যবহার করে।

উল্লেখ্য, এ ছাড়া অ্যানড্রয়েড ফোনে রিলস দেখার জন্য স্কুল টাইম নামের নতুন ফিচার এনেছে গুগল। যার ফলে স্কুলে ক্লাস চলাকালে কোনো ধরনের রিলস দেখতে পারবে না শিক্ষার্থীরা।

গুগল জানিয়েছে, স্কুল শিক্ষার্থীদের ওপর যাতে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব না পড়ে এবং পড়াশোনায় কোনো ধরনের ব্যাঘাত না ঘটে তাই এই ফিচার আনা হয়েছে।

চলতি বছরের শুরুতেই একই উদ্দেশ্য নিয়ে গুগল ফিটবিট এস এলটিই স্মার্ট ওয়াগুলোতে চালু করেছিল স্কুল টাইম নামের এই ফিচারটি। এবার ট্যাবলেট, অ্যানড্রয়েডে ফোনসহ স্যামসাং ওয়াচের নির্ধারিত কিছু পণ্যতে ফিচারটি উন্মুক্ত করেছে তারা।

T.A.S / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন