ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছা রিপোর্ট ক্লাবের সভাপতি মিন্টুর ভাগ্নের সড়ক দুর্ঘটনায় নিহত শোক


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ১:৩৪

বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারীনগর বাজারে শাকিল আহম্মেদ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত শাকিল আহম্মেদ সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নওদাগ্রামের আব্দুল হামিদের ছেলে ও  চৌগাছা রিপোর্ট ক্লাবের সভাপতি ও দৈনিক লোকসমাজে স্টাফ রিপোর্ট   মুকুরুল ইসলাম মিন্টুর ভাগ্নে।
নিহতের বড় ভাই মামুনুর রশিদ জানান, বৃহস্পতিবার রাত ১০ টার পর তার ছোট ভাই মোটরসাইকেলে যশোর শহর থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। সাড়ে দশটার দিকে তারা জানতে পারেন তার ভাই শাকিল আহম্মেদ বারীনগর বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে যশোর কোতয়ালি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। রাতেই পরিবারের সদস্যরা নিহতের লাশ বাড়িতে নিয়ে আসেন। এদিকে শুক্রবার বাদজুমা নামাজে জানাজা শেষে নওদাগ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক মুকুরুল ইসলাম মিন্টুর ভাগ্নেকে দেখতে যান চুড়ামনকাটি প্রেস ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,যশোর উপশহরের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক শেক আখতারুজ্জামান   চৌগাছা প্রেস ক্লাবের নেতা খলিলুর রহমান জুয়েল।
তার অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন, চৌগাছা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ  সম্পাদক  শাহানুর আলম উজ্জল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, যুগ্ম  সম্পাদক শামিম রেজা, সাংগঠিন সম্পাদক  ইমাম হোসেন সাগর, সাংবাদিক  এম এমিনুর রহমান,সেঁজুতি নুর,টিপু সুলতান,সুজন দেওন,মুহিদুল ইসলাম শিমুল, মেহেদি হাছান শিপলু , শাহিন সোহেল, মোহাম্মাদ সুজন, ফুলজার খান প্রমুখ।

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা