সাতদিন আগে শেখ হাসিনা ভাবেনি তাকে পালিয়েছে যেতে হবে-বিএনপি নেতা
শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে কিন্তু সাতদিন আগে সে ভাবেনি তাকে এভাবে পালিয়ে যেতে হবে।আমরা আর স্বৈরাচার ফ্যাসিস সরকার ব্যবস্থা চাইনা।বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে আস্তে আস্তে নতুন রাজনীতির সাথে পরিচয় করতে হবে।না হলে বাংলাদেশের মানুষ আওয়ামীলীগের মতো আমাদেরকেও প্রত্যাখ্যান করবে।জেলা শ্রমিক দলের আয়োজনে শনিবার দুপুরে উপজেলার বানিয়া পাড়া এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় কালে, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির এ মন্তব্য করেন।
বিএনপির এই নেতা আরো বলেন-বিএনপির নেতাকর্মীরা ধর্মীয় উপাসনালয় ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর পাহাড়া দিয়েছে।তারপরও কোন নেতাকর্মী ব্যাক্তিগত শত্রুতার জেরে যদি কারো ক্ষতি করে, তাহলে জেলার নেতৃবৃন্দরা আছে জানাবেন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ দল থেকে বহিস্কার করব।
মতবিনিময় সভায় সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মনোরঞ্জন বনিকের সভাপতিত্বে, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,যুগ্ম আহবায়ক অ্যাড.আদম সুফি,অ্যাড.মির্জা নাজমুল ইসলাম কাজল,এম এ মজিদ,সাবেক মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, প্রমূখ ও জেলা উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান