নবাবগঞ্জে সরকারি অনুদানের চেক ও খাদ্যসামগ্রী বিতরণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে করোনা (কোভিড-১৯) দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৭৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত ২৪টি মসজিদ, মন্দির, গির্জা, এতিমখানা ও কবরস্থান সংস্কারের জন্য ৯ লাখ ১৫ হাজার টাকার চেক এবং ১০ জন অসচ্ছল সংস্কৃতিসেবীর মাঝে ২৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও অনিমেষ সোমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সরকারি অনুদানের চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক। পরে প্রধান অতিথি এমপি শিবলী সাদিক নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কোভিড-১৯ দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, মৎস্য কর্মকর্তা মারজান সরকার, পিআইও রেফাউল আজম, ওসি (তদন্ত) তৌহিদুল ইসলাম, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীগণসহ অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত