ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩১-৮-২০২৪ বিকাল ৫:৪৫

গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় গাজীপুরের কেশরিতা এলাকায় অ্যাকুয়া বিলাস রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
 
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহম্মদ ২০২৩-২৪ মেয়াদের বার্ষিক প্রতিবেদন সাধারণ সভায় উপস্থাপন করেন। এ সময় উপস্থিত সকল সদস্যদের উপস্থিতিতে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করার জন্য সাধারণ সম্পাদককে সমর্থন জানিয়ে প্রতিবেদন অনুমোদন করেন।
 
সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের পর উন্মুক্ত আলোচনার জন্য প্রস্তাব করলে  সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক মাসুদুল হক, সহ-সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, কার্যনির্বাহী সদস্য রায়হানুল ইসলাম আকন্দ, সদস্য সাদেক আলী ও আমির হোসেন রিয়েল সভায় তাদের বক্তব্য তুলে ধরে পরামর্শ ও মতামত পেশ করেন।
 
সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিততে বার্ষিক সাধারণ সভায় প্রাণচাঞ্চল্য ফিরে আসে। বার্ষিক সাধারণ সভা সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন বুলবুল, কোষাধ্যক্ষ আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: হাবিবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মোবারক হোসেন দপ্তর সম্পাদক কাজী মকবুল হোসেনসহ অন্য সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

সভার শেষে ক্লাবের প্রয়াত সকল সাংবাদিকদের রুহের মাগফিরাত কমনায় সাংবাদিক কাজী মোসাদ্দেক হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এরপর দুপুরে মধ্যাহ্ন ভোজ শেষ করে নৌকা ভ্রমণ করা হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত