ঈশ্বরদীতে মুক্তিপনের ১০ লাখ টাকা না দেওয়ায় বৃদ্ধকে খুন
ঈশ্বরদীতে সিরাজ ফকির (৬৭) নামের এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। নিখোঁজের পাঁচ দিন পর শনিবার দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার রহিমপুর পশ্চিম পাড়াস্থ প্রয়াত পৌর কাউন্সিলর রবিউল ইসলামের চারতলাবিশিষ্ট ভবনের চারতলা কক্ষের একটি টয়লেট থেকে অর্ধগলিত লাশটি পাওয়া যায়। নিহত সিরাজ ফকির লক্ষীকুন্ডা ইউনিয়নের কইকুন্ডা গ্রামের মৃত জলিল ফকিরের ছেলে।
জানা যায়, অতিরিক্ত দুর্গন্ধের কারণে বাড়িওয়ালা ও এলাকার লোকজন টের পেয়ে ঈশ্বরদী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ তারিখ থেকে নিখোঁজ হয় সিরাজ। ২৫ আগস্ট অপহরণকারীরা মোবাইল ফোনে সিরাজের ছেলে আল আমিনকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। আল আমিন ঢাকা থেকে ঈশ্বরদী এসে ঐদিন দিবাগত রাতে ঈশ্বরদী থানায় অপহরণকারীদের মোবাইল নম্বরসহ জিডি এন্ট্রি করে পুলিশকে মুক্তিপণ দাবির বিষয়টি অবহিত করেন। পরের দিনও ফোন করে ১০ লাখ টাকা নির্দিষ্টস্থানে টাকা রেখে আসতে বলে । এছাড়াও অপহরণকারীরা বিভিন্ন ভাবে মুক্তিপনের জন্য ১০ লক্ষ্য টাকা দাবি করতে থাকে আল আমিনের কাছে। ঘটনা সততা নিশ্চিত করেন ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
T.A.S / T.A.S
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান