ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১-৯-২০২৪ দুপুর ১২:১৯

ঢাকার ধামরাইয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) বিকালে ধামরাই পৌর শহরের মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ধামরাই উপজেলা ভাড়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রাম করে হামলা ও মামলার স্বীকার হয়ে নির্যাতিত হয়েছে তাদের নেতৃত্বে ধামরাই বিএনপি পরিচালিত হবে। যারা গাছের আগা গোড়া খেয়েছেন আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করে রাজনীতি করেছেন তাদের সাবধান হওয়ার হুঁশিয়ারি করেন যুবদল নেতা মুরাদ।

এ সময় তিনি আরও বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি খুররম চৌধুরী টুটুল, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক, ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শিশির ফেরদৌস,ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সিনিঃ যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সুমন,ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রিমন প্রমুখ।

T.A.S / T.A.S

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার