কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মে) রাত ৮টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে কুড়িগ্রাম সার্কিট হাউস হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
তিনি তার বক্তব্যে বলেন, করোনা মহামারীতে সবকিছু বন্ধ থাকলেও রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ছিল না বরং রাজনৈতিক দলগুলো উজ্জীবিত থাকায় করোনাকালীন রাজনীতি উচ্চমার্গে উন্নীত হয়েছে। এজন্য নেতাকর্মীদের সজাগ থেকে কাজ করারও আহ্বান জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর সঞ্চলনায় মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. ছফুরা বেগম রুমি (সাবেক এমপি) উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. জাফর আলী (সাবেক এমপি)।
এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক, বর্তমান নেতৃবৃন্দ, ৯টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied