ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নিয়োগ জারির পরপরই নতুন উপাচার্যের কাছে হাজির জবি শিক্ষকরা


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২-৬-২০২১ রাত ১২:৩০
দুই মাসের বেশি সময় অপেক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইমদাদুল হককে নিয়োগ দেয়া হয়েছে। এদিকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক উপস্থিত হন নতুন ভিসির কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক রাজনৈতিক নেতাদের মতো আচরণ করছেন। স্বার্থ সিদ্ধির জন্য শিক্ষা ও রাজনীতি এই দুই জিনিসকে তারা এক করে ফেলেছেন। 
 
 
এছাড়া দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দুটি গ্রুপ রয়েছে। নীল দলের দুটি গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন বেশকিছু শিক্ষক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মীজানুর রহমানের আমলে তাকে কেন্দ্র করে তৈরি হয় বড় ধরনের একটি বলয়, যারা সব সময় আধিপত্য বিস্তার করে রেখেছিল ক্যাম্পাসে।
 
এদিকে নিয়োগের সাথে সাথেই শিক্ষকরা যখন নতুন ভিসির আগের কর্মস্থলে গিয়ে উপস্থিত হন, তখন এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মতামত হিসেবে জানান, নতুন ভিসি বিশ্ববিদ্যালয়ে কোনো বলয় তৈরি না করে শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তুলবেন সেই প্রত্যাশা।
 
মঙ্গলবার (১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইমদাদুল হককে নিয়োগ দেয়া হয়েছে। 

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?