কেশবপুরে বিএনপি'র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির আয়োজনে ১ সেপ্টেম্বর রোববার সকালে দলীয় কার্যালয়ে বন্যা কবলিত এলাকায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন,কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম-আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ুন কবির সুমন, রেজাউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির আহবায়ক বাবুর আলী গাজী, যুগ্ম আহবায়ক অমেদ আলী, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদি বিশ্বাস, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা, যুবনেতা আলমগীর সিদ্দিক, আব্দুল গফুর, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বাবুসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল মহিলা দল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন ইউপি সদস্য আব্দুর রহমান।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied