নিয়ামতপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করতে হবে, পুকুর, গভীর নলকূপ (ডিপ)সহ বিভিন্ন দখলবাজী বন্ধ করতে হবে। তা না হলে দেশ ও দলের প্রচুর ক্ষতি হবে। ফেসিবাদ হাসিনাকে সরিয়ে যদি আমরা তারই মত আচরণ করি, তাহলে মানুষ কেন আমাদের বিশ্বাস করবে, আমরা ন্যায় সঙ্গতভাবে কাজ করে যাবো। দল ক্ষমতায় আসলে সরকারী বিধি মোতাবেক লিজের মাধ্যমে পুকুরে মাছ চাষ করা হবে। আওয়ামীলীগ এত দিন জোর করে পুকুর ডিপ দখল করে খেয়েছে। আমরা এখনও ক্ষমতাই পাইনি, ভোটও হয়নি, তাতেই যদি আমরা আওয়ামীলীগের মত আচরণ করি তাহলে আমাদের দলের ইমেজ নষ্ট হবে। রবিবার ১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ামতপুর উপজেলার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম রেজা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজিনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম ভিপি, বাহাদুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ইমরান হোসেন, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আব্দুর রহমান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,।
উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুর রহমান মঞ্জু, যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ সবুজ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর আলম সুজা, চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান বদি, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম খলিলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন গাজী, নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হক নাজু, বাংলাদেশ ছাত্রদল নিয়ামতপুর সরকারী কলেজ শাখার আহবায়ক সুলতান মাহমুদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য
গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর
Link Copied