ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মান্দায় নিহতের পরিবারকে জামায়াতে ইসলামী অর্থিক সহায়তা


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ১-৯-২০২৪ বিকাল ৬:৭

নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহীদ রমজান আলীর পরিবারকে অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।  সম্প্রতি মান্দা উপজেলার পরানপুর ইউপির সোনাপুর গ্রামে আ.লীগ নেতার মারপিটে রমজান আলী নামে এক বিএনপির কর্মী নিহত হয়েছেন।

এই শহীদ পরিবারকে রবিবার বিকালে উপজেলার পরানপুর ইউপির সোনাপুর মোড়ে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে জামায়াতে ইসলামীর পক্ষে থেকে দ্বিতীয় বারের মতো অর্থিক সহায়তা হিসাবে নগদ ১লক্ষ টাকা প্রদান করা হয়েছে।এর আগেও এই পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ ১লক্ষ টাকা অর্থিক সহায়তা করা হয়। পরে অনুষ্ঠানে নিহত রমজান আলীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরানপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইলিয়াস খানের সঞ্চালনায় এবং আমীর মাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার ওলামা বিভাগের সম্পাদক  মাওলানা মোস্তফা আল আমিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মান্দা থানা আমির আমিনুল ইসলাম,  থানা সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহ সেক্রেটারী রফিকুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক সুপার আব্দুর রকিব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাকিব চৌধুরী, মান্দা সদর ইউপি চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন সহ থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

T.A.S / T.A.S

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন