ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ১-৯-২০২৪ বিকাল ৭:১৯

নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির),র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্যা কবলিত এলাকায় নিহতদের আত্বার মাগফিরাত কামনা, সস্প্রতি ছাত্র জনতার আন্দোলনে নিহত নেতা কর্মীদের আত্বার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সা‌বেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ সে‌প্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে উপ‌জেলা বিএনপির কার্যাল‌য়ে  ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সভায় জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির  আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার সভাপতিত্বে ও উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ইশতাক আহমেদ বাবু, আনারুল ইসলাম তালুকদার আনার, মো: রুহুল আমিন ফকির, আতিকুর রহমান রনক, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন তালুকদার, যুবদলের আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশা, যুবদলের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন আকন্দ, বিকাশ ঘোষ, আব্দুল্লাহ আল হেলালি, মাহবুব তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মাহফুজুল হাসান মানার, যুগ্ম আহ্বায়ক, রুবেল শিকদার, জাকির হোসেন জুয়েল, ছাত্রদলের আহবায়ক সোলাইমান কবীর পাপ্পু, সদস্য সচিব প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠ‌নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকী সংক্ষিপ্ত করে পালন করা হয়েছে। এখান থেকে বেঁচে যাওয়া অর্থ বন্যাপীড়িত মানুষের সাহায্যার্তে পাঠানো হবে। আলোচনা সভা শেষে দোয়া ও তোবারক বিতরণ করা হয়।

T.A.S / T.A.S

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়