ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

উলিপুরে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২-৯-২০২৪ দুপুর ১:৩৩
কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাবিব নয়ন ও উপজেলা যুবদলের সদস্য আব্দুল্লাহ আল নাহিনের সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম। এসময় তিনি বলেন, এদেশের উন্নয়নের জন্য বিএনপি কাজ করে, দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে। আওয়ামীলীগের মত ২শ জনকে বিরাট বড়লোক বানিয়ে বাকী মানুষকে না খাইয়ে রাখবে এ রখম নীতি বিএনপি বিশ্বাস করে না। বিএনপির উন্নয়ন শুরু হবে গ্রাম থেকে। এরপর ধারাবাহিক ভাবে উপরে উঠবে।  
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও উলিপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আবু আলা চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মেলেটারী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সোলায়মান আলী সরকার, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রমজান আলী কবির, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মারুফ প্রমুখ। এ সময় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা