ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে মিথ্যা মামলার প্রতিবাদে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের সংবাদ সম্মেলন


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২-৯-২০২৪ দুপুর ৩:২০

ঢাকার ধামরাইয়ে মিথ্যা চাঁদাবাজির মামলা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রতন।
সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন। শহিদুল ইসলাম রতন জালসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত নরুল ইসলামের ছেলে।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম রতন বলেন,আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমি ঢাকায় থেকে একটি কর্পোরেট অফিসে চাকরী করি, আমার গ্রামে আমার ক্রয় কৃত কিছু জমির মাটি টিপ চুক্তিতে বিক্রি করেছি। গত ২৭/০৬/২৪ তারিখে আবু রায়হান সেলিম (খোকন মুন্সী) নামে এক ইটভাটার মালিক আমাকে মাটি কাটতে বাঁধা দিয়ে বলে সেখানে নাকি তার ১১ শতাংশ জমি আছে। এই নিয়ে আমার সাথে তার বাকবিতন্ডায় জড়িয়ে হয়। সেখানে কোনো মারামারি হয়নি অথচ সে আমার নামে চাঁদাবাজীর একটি মিথ্যা মামলা করেছে। মামলা নং ০১,তারিখ  ০১/০৭/২৪। যাহা একটি মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত,আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মামলার ইজহারের ১নং স্বাক্ষী অলিউর রহমান বলেন,ঘটনার দিন আমি ঘটনাস্থলের আশপাশেই ছিলাম, দেখলাম সোনিয়া ব্রিকসের পশ্চিম পাশে রতন ভাইয়ের জমির কাছে অনেক মানুষ,আমি এগিয়ে গেলাম, সেখানে দেখি খোকন ভাই ও রতন ভাই বাকবিতন্ডায় আছে, সেখানে কোনো মারামারি হয় নাই, আর ঘটনা জমিতে হয়েছে কোনো ইটের ভাটায় নয়। 
এজাহারে উল্লেখ আরেক স্বাক্ষী মিজানুর রহমান জানায় আমি খোকন ভাইয়ের ভেকু চালাই তাই আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না।
এ বিষয়ে মামলার বাদী আবু রায়হান সেলিম বলেন  আমি মামলা করেছি যাহা কোর্ট বুঝবে আমার আপনাদের কিছু বলার নাই, তবে আপনারা আমার মামলার স্বাক্ষীদের বিভিন্ন প্রশ্ন কেরে বিরক্ত করছেন।

 

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার