খুবির সাময়িক দায়িত্বে ড. রেজাউল করিম
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুপস্থিতিতে জরুরী সকল প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। ২রা সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন ও বিভিন্ন ডিসিপ্লিনের হেডদের নিয়ে অনুষ্ঠিত একটি জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৯শে আগস্ট (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়গুলোর জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব নির্বাহের জন্য ডিন,হেড, চেয়ারম্যানদের সভা সাপেক্ষে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে নির্বাচন করে ঐসকল দায়িত্ব প্রদান সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
সাময়িকভাবে দায়িত্ব পাওয়া প্রফেসর ড. রেজাউল করিম বর্তমানে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক পদে কর্মরত রয়েছেন।তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে আর্বান এন্ড রিজেওনাল প্লানিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করছেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো গত মাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ মোট ৬৭ জন শিক্ষক পদত্যাগ করেন।
এমএসএম / এমএসএম
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য