তানিয়াকে ইঙ্গিত করে আরশের স্ট্যাটাস
অভিনয়শিল্পী আরশ খান ও তানিয়া বৃষ্টির প্রেমের গুঞ্জনটা বহুদিনের। মাঝখানে দুজনের বিয়ের খবরও ছড়িয়েছিল। যদিও এই দুই তারকাই বিষয়টি তখন গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তবে সম্প্রতি তানিয়া বৃষ্টির এক সাক্ষাৎকারে আবারও সংবাদের শিরোনাম হয়েছে এই জুটির সম্পর্কের খবর। যেখানে অভিনেত্রী জানিয়েছেন, আরশ খানের সঙ্গে তার প্রেম নেই। দুজনের সম্পর্কটা ছিল ‘ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ডর মতো।
তানিয়া বৃষ্টি বলেন, ‘আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক, এ ধরনের কিছু না। শুরু থেকেই একসঙ্গে অনেক নাটকের কাজ করেছি। এজন্য অনেকেই নানা ধরনের কথা বলে থাকেন। একসঙ্গে কাজের সূত্রে বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করেছি ও লিখেছি। তবে সম্পর্ক, এ ধরনের কিছু না।
তবে তানিয়া বৃষ্টির এই বক্তব্যে ভালোভাবে নেননি আরশ খান। ফেসবুকে অভিনেত্রীর নাম না উল্লেখ করেই তাকে ইঙ্গিত করে পরোক্ষভাবে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
যেখানে আরশ খান লিখেছেন, ‘ভাই-ব্রাদার টাইপ বলে কিছু নাই। পুসি ক্যাটস আর ভেরি ডেঞ্জারাস। যে ভালোবাসে তাকেই খামচি দেয়।’
অভিনেতার স্ট্যাটাসে ভক্তদেরও বুঝতে কষ্ট হয়নি, তার নিশানায় কে ছিলেন। সকলেই কমেন্টবক্সে অভিনেত্রী তানিয়া বৃষ্টির নাম উল্লেখ করেছেন।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ