ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে শিক্ষিকার উপর হামলা ও মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে মানববন্ধন


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ২-৯-২০২৪ বিকাল ৫:১৮

টাঙ্গাইলের মধুপুরের আউশনারা বোকারবাইদ দাখিল মাদরাসা'র জনৈক দাতা সদস্য হাসান তারেকের দ্বিতীয় স্ত্রী বিতর্কিত আলেয়া পারভীনের বিরুদ্ধে মাদরাসায় ঢুকে শিক্ষিকা রহিমা (সতীন)কে মারপিট, প্রতিবাদকারী শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হুমকি, উদ্দেশপ্রণোদিত হয়রানীমূলক মিথ্যা মামলার প্রতিবাদে রাস্তা বন্ধ করে সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার দুপুরে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মাদরাসার সামনে এমন কর্মসূচি পালিত হয়। এতে বিতর্কিত নারী আলেয়ার স্বামী হাসান তারেকও অংশ নেন। সমাবাশে ভুক্তভোগী শিক্ষিকা রহিমা খাতুন, অভিযুক্ত নারী আলেয়া ও রহিমার স্বামী হাসান তারেক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সবুজ মিয়া, সুমন, রিশাদ বক্তৃতা করেন।

ভুক্তভোগী মাদরাসার সহকারী শিক্ষিকা ও দাতা সদস্য হাসান তারেকের ১ম স্ত্রী রহিমা জানান, তাদের সংসারে সন্তানাদি না হওয়ায় প্রাথমিকের শিক্ষক ও মাদরাসার দাতা সদস্য স্বামী হাসান তারেক আলেয়াকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের পরিবারে অশান্তি। মাদরাসা থেকে বের করে দেয়ার উদ্দেশ্যে সতীন আলেয়া তার উপর গত ২০২৩ সালের ৬ জুন মাদরাসা চলাকালীন অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক আহত করেন। 

এ ঘটনায় মামলা করলে আলেয়া তার বিরুদ্ধে হয়রানীমূলক একাধিক মিথ্যা মামলা দেন। মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাদরাসা পরিচালনা পরিষদে বিতর্কিত এই আলেয়াকে বিদ্যোৎসাহী সদস্য করার চেষ্টা হচ্ছিল। সফল হতে না পেরে একদিন মাদরাসার সামনের রাস্তায় সিনক্রিয়েট করেছিলেন। তারপর থেকে ধর্ম পিতা মাদরাসার সুপার মুকছেদ আলীর নিরব ভূমিকায় আলেয়া নিয়মিত মাদরাসা সংশ্লিষ্টদের সাথে আপত্তিকর কর্মকান্ড করে যাচ্ছেন। 

সবশেষে গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) মাদরাসায় গিয়ে রহিমাসহ অন্যান্য শিক্ষকদের নানা হুমকি ভয় দেখিয়ে আসেন। এর প্রতিবাদ করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাদেরকেও তিনি নানা ভয় হুমকি দেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয়রা জানান, বিতর্কিত এই নারীর কর্মকান্ডে সমাজের সবাই অতিষ্ঠ। স্থানীয় প্রভাবশালীদের বিশেষ করে আ’লীগ নেতাদের ব্যবহার করে তিনি প্রভাব খাটিয়ে ইতোমধ্যে এমন অপকর্ম করেছেন। এবার অন্য রাজনৈতিক দলের নেতাদের উপর ভর করছেন। এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধ।

অভিযুক্ত আলেয়া জানান, তার বিরুদ্ধে অভিযোগ সব মিথ্যা। তার করা দুটি মামলার সামনে শাস্তি হওয়ার ভয়ে প্রতিষ্ঠান প্রধানের অনুপস্থিতিতে নিজের পক্ষের শিক্ষক, ছাত্রদের জিম্মি করে সন্ত্রাসীদের নিয়ে তার সতীন এমন কর্মসূচি পালন করলো।

মাদরাসার সুপার মুকছেদ আলী প্রভাব খাটানো ওই নারী তার ধর্ম মেয়ে কি না প্রশ্নের উত্তরে জানান, তার ছেলে মেয়ে আছে। ওই নারী তার মেয়ে না। তার প্রভাব খাঁটিয়ে আলেয়া এমন করছেন অভিযোগও তিনি অস্বীকার করেন। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন এ বিষয়ে কেউ তাকে এখনো জানাননি বলে জানিয়েছেন।

T.A.S / এমএসএম

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮