ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আন্দোলনে নিহত মিনহাজের অসুস্থ্য মায়ের পাশে উপজেলা প্রশাসন


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২-৯-২০২৪ রাত ১১:২

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কোটা আন্দোলনে নিহত জয়পুরহাটের আক্কেলপুরের রামশালা গ্রামের মিনহাজুল ইসলামের অসুস্থ্য মায়ের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম তার মায়ের হাতে চেক হস্তান্তর করে।

পরিবারের সদস্যরা জানান, মিনহাজুল পরিবারের একমাত্র সন্তান। বাবা অনেক আগেই তার মাকে পরিত্যাগ করে বিদেশে পাড়ি জমায়। পরিবারের খোঁজ খবর না নেওয়ায় অসহায় হয়ে পড়ে পরিবারটি। অসচ্ছল পরিবারের হাল ধরতে ও মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে অল্প বয়সে লেখা পড়া ছেড়ে তিন বছর আগে পোষাক কারখানায় কাজ নেয় সে। গাজীপুরের বড়বাড়ি এলাকায় খালুর সাথে মিনহাজুল থাকতো। ২০ জুলাই কারফিউ চলাকালে বন্ধুর ফোন পেয়ে বাহিরে গেলে গুলিবিদ্ধ হয়ে মারা যান মিনহাজুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আন্দোলনে নিহত মিনহাজুল ইসলামের মা দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিল। তার মায়ের চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার বিকেলে ২০ হাজার টাকার চেক তার মায়ের হাতে হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, আন্দোলনে নিহত মিনহাজুল ইসলামের মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে চিকিৎসা যাতে চলমান থাকে সেই লক্ষ্যে তার মাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক

মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আধুনিকতার ছোঁয়ায় লাটিমের ঘূর্ণিপাক এখন শুধুই স্মৃতি

ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি

মতলবে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ আটক ২৪

বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ

১৩ বছরে দুই বিয়ে! কালিহাতীতে কিশোরীকে ঘিরে চাঞ্চল্য, উঠছে নানা প্রশ্ন

কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

রায়পুরে জমি দখলের অভিযোগে শিক্ষকের আদালতে মামলা